জেগে থাক ও প্রার্থনা কর : ক্ষুদীরাম দাস

জেগে থাকো মনে প্রাণে, প্রার্থনা করো সদাই,
পরীক্ষার ওই ফাঁদ থেকে রক্ষা পাওয়ার নাই।
আত্মা যে চায় ভালো কাজ, ইচ্ছুক তো বটে,
মাংস দুর্বল অতি, ভুলের পথে হাটে।

দুনিয়াদারির মোহে পড়ে দুর্বল হয় মন,
সতর্ক থেকো ভাইরে তুমি সারাক্ষণ।
প্রার্থনাতে শক্তি পাবে, ঘুচবে অন্ধকার,
ঈশ্বরের কৃপা পেলে ঘুচবে অহংকার।

রাত্রির সেই গভীরেতে সজাগ থেকো আজ,
পুণ্যের পথেতে যেন থাকে তোমার কাজ।
অটল থেকোবিশ্বাসেতে, রেখো না আর ভয়,
প্রার্থনারে জয়ী হবে, নিশ্চিত এ জয়।

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy