ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কটির বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি : :
চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কটির বেহাল দশা হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ক্রমেই সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি ও পিচ ফুলে গিয়ে উঁচু হয়ে চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন ও পথচারী ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। গর্তগুলোতে গাড়ির চাকা পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

সড়কটির নির্মাণ কাজ গুণগত মান রক্ষা না হওয়ায় এ হাল হয়েছে। দীর্ঘদিন যাকৎ এ সড়কটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। এ সড়ক দিয়ে যাতায়াতকারীরা বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে।

সড়কটির দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত স্থানগুলো হচ্ছে, ধানুয়া বাজার এলাকা, ভাটিয়ালপুর চৌরাস্তা, কালিরবাজার চৌরাস্তা, পূর্ব বড়ালী ব্রীজ এলাকা, চতুরা এলাকা, খেজুরতলা এলাকা, গৃদকালিন্দয়া এলাকাসহ বেশ কয়েকটি স্থানে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হওয়া ও পিছ ফুলে উঁচু হয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী ওই পথে চলাচলকারীদের মধ্যে আ. কাদের, গাজী মমিন, বিল্লাল হোসেন, এনামূল হক খোকন প্রিয় সময়কে জানান, গত ৬ মাসে এ সড়কে প্রায় ১৫ হতে ২০টি দূর্ঘটনা ঘটেছে। এতে যানবাহনের যাত্রীসহ প্রায় ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আমরা বর্তমানে চরম ঝুঁকি নিয়ে ওঁই পথে চলছি।

এদিকে আশিকুর রহমান নামে এক পিকআপ ভ্যানচালক প্রিয় সময়কে জানান, গত ৩ মাস পূর্বে এ সড়ক দিয়ে গাড়ী চালানোর সময় মুকবুল পন্ডিত ব্রীজ এলাকায় একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে তার গাড়ীর চাকা সড়কের খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছি।

ফরিদগঞ্জ বাসট্যান্ড এলাকার জয়নাল আবেদীন প্রিয় সময়কে জানান, গত ৪ মাস পূর্বে এ সড়কে দুর্ঘটনার শিকার হয়ে তার নিকট আত্মীয়সহ ৩ জন লোক ঘটনার স্থানে মারা গেছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রিয় সময়কে জানান, এ সড়কটিতে চলতি বছরে অনেক দুর্ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন যাত্রী ও পথচারী দূঘর্টনার শিকার হয়ে মারা গেছে।

সড়ক ও জনপদ বিভাগ চাঁদপুর জেলার নির্বাহী প্রকৌশলী মো. সামছুজজোহা প্রিয় সময়কে জানান, দ্রুততম সময়ের মধ্যে আমরা কাজ শুরু করবো। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমেই কাজটি করা হবে। জনদুর্ভোগের লাগবে কাজটি অচিরেই করা হবে। তিনি আরোও জানান, আমি মাত্র ৪/৫দিন হয় চাঁদপুরে আসলাম। ফরিদগঞ্জে সড়কটি পরিদর্শনে যাবো।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like