শিক্ষামন্ত্রীকে মৈশাদী নৌকার প্রার্থী নুরুল ইসলাম পাটওয়ারী ফুলেল শুভেচ্ছা

গাজী মোঃ মহসিন : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর হামইচরের মাটি ও মানুষের নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির বক্তব্য শেষে নুরুল ইসলাম পাটওয়ারীর নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহ আল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন বিদ্যুৎ, ইউপি সদস্য বজলুল গনি জিলন, মোশারফ হোসেন বেপারী, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সালেহ আনজুম তমাল পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধা প্রমুখ।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like