চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষ, ২০ যাত্রী আহত

নিউজ ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বাস ঢাকা থেকে কক্সবাজার আসছিল।পণ্যবাহী ট্রাক কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

গাড়ি দুটি হারবাং দরগাহ এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত কেউ মারা না গেলেও একজন গুরুতর আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপর আহতরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। জব্দ করা হয়েছে গাড়ি দুটি।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like