বোদায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মেরাজ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

১৩ জুলাই (বুধবার) দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ গ্রামে ঘটনাটি ঘটেছে।

ওই গ্রামের নূর ইসলামের নাতী পুকুরে গোসল করতে গেলে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়।

অনেক খোঁজাখুঁজির পর অজ্ঞান অবস্থায় পুকুর হতে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মেরাজ বোদা পৌর শহরের সর্দারপাড়া গ্রামের মো. সুলতানের পুত্র।

You might like