হাজীগঞ্জ রামচন্দ্রপুর উবি’র ছাত্রীদের ন্যাপকিন ও সাইকেল বিতরণ

জহিরুল ইসলাম জয়:

হাজীগঞ্জের রামচন্দ্রপুর ভৃঁইয়া একাডেমীর ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন ও বাইসাইকেল বিতরন করা হয়।

সোমবার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে এলজিএসপি-৩ এর অর্থায়নে ১২ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল ও প্রায় ৪শ ছাত্রীর মাঝে স্যানেটারী ন্যাপকিন বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

উক্ত বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন গাজীর সভাপতিত্বে ও ইউপি সচিব হানিফ মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুনির্মল দেউরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।

এ সময়, সকল ইউপি সদস্যগণসহ এলাকার ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১২:৩১ পিএম

২২ নভেম্বর ২০২০ খ্রি. ০৭ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি, মঙ্গলবার

 

You might like