শিক্ষা, ক্রীড়া ও মাদকমুক্ত সমাজ গঠনে আশিকাটিকে বদলে দিতে চান ইয়াছিন ফারাদ রাসেল

সজীব খান ও গাজী মহসিন :

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নকে একটি আলোকিত, উন্নত, মানবিক ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য ও আল হিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইয়াছিন ফারাদ রাসেল। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন তিনি।

আল হিলাল ফাউন্ডেশনের উদ্যোগে আশিকাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, খেলাধুলার আয়োজন ও তরুণদের ক্রীড়ামুখী করতে উৎসাহ প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন ইয়াসিন ফারাদ রাসেল। পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক কার্যক্রমেও তিনি সম্পৃক্ত রয়েছেন।

তার এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে—শিক্ষার প্রসার, ক্রীড়াঙ্গনের বিকাশ, মাদকমুক্ত সমাজ গঠন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আশিকাটি ইউনিয়নের সামাজিক পরিবেশকে আরও ইতিবাচক করে তোলা। বিশেষ করে তরুণ সমাজকে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইয়াসিন ফারাদ রাসেলকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তার কর্মসূচিগুলোকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনার চেষ্টা করছেন বলেও জানা গেছে।

রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রাখছেন ইয়াছিন ফারাদ রাসেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি বিএনপির প্রতীক ‘ধানের শীষের’ পক্ষে একনিষ্ঠভাবে কাজ করেন এবং দলীয় রাজনৈতিক কর্মসূচি ও তৎকালীন রাজনৈতিক ইশতেহারের বিভিন্ন বিষয় সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করার কারণে নিজেকে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা রয়েছে তার।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন ইয়াছিন ফারাদ রাসেল। তিনি আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তার প্রত্যাশা, দল তাকে মনোনয়ন দিলে শিক্ষা, ক্রীড়া, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক উদ্যোগকে আরও বিস্তৃত করে ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

ইয়াছিন ফারাদ রাসেল আশিকাটি ইউনিয়নকে শুধু অবকাঠামোগতভাবে নয়, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার দিক থেকেও এগিয়ে নিতে চান তিনি। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা পেলে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য একটি সুন্দর, নিরাপদ ও উন্নত পরিবেশ গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তার লক্ষ্য—সম্মিলিত উদ্যোগ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে আশিকাটি ইউনিয়নকে একটি আধুনিক, আলোকিত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy