চাঁদপুর থিয়েটার ফোরামের ১০ দিনব্যাপী নাট্যোৎসবে অনন্যা নাট্যগোষ্ঠীর নাটক জলরুপালী মঞ্চস্থ

সাইদ হোসেন অপু চৌধুরী :

কবি নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজিত ১০ দিনব্যাপী নাট্যোৎসবের সমাপনী দিনে ২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায়, জসীম মেহেদীর রচনায় ও নির্দেশনায় ” জলরুপালী ” নাটকের ২য় তম মঞ্চায়ন করা হয়।

মঞ্চায়ন শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, ১০ দিনব্যাপী নাট্যোৎসবে অংশগ্রহণকারী সকল নাট্য সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল শিল্পীদের মাঝে শুভেচ্ছা স্বারক ক্রেস্ট তুলে দেন।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এন. এম জামিউল হিকমা ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক অ্যাডঃ মুনিরা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান পরিচালক (অর্থ) সম্পাদক রফিকউল্লাহ সেলিম।

অতিথিগন সংবর্ধিত প্রবীণ নির্দেশক ও নাট্যাভিনেতা মোঃ আক্রাম খান ও মোঃ হানিফ পাটোয়ারী কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সকল নাট্য সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল শিল্পীদের গলায় উত্তরীয় পরিয়ে দেন।

সভাপতিত্ব করেন চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমান পাটওয়ারী ও সঞ্চালনা করেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী ও থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক এম.আর. ইসলাম বাবু।

অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় “জলরুপালী ” নাটকের রচনায় ও নির্দেশক নাট্যশিল্পী জসীম মেহেদী বলেন, দেশজ নাট্যরিতির আঙিক নিয়ে নিজস্ব সৃজনশীলতার চেষ্টায় সত্যমূলক কাহিনি নিয়ে। নাট্যশিল্পীরা মঞ্চে যা করছে, তা শুধুই কেবল অভিনয়। আসল ঘটনা ঘটছে প্রতিনিয়ত আমাদের সমাজে। ঘটনার স্থানটি নদীমাতৃক জেলা ইলিশের বাড়ি চাঁদপুর ঘিরে। ইলিশের বাড়ি চাঁদপুর ইলিশ মাছ, বসবাসের উপযোগী করতেই সরকার আইন করেছে বছরে ২২ দিন এবং ২ মাস নদীতে ইলিশ মাছ না ধরার জন্য। সেই সময় কর্মহীন জেলে, অসাধু ব্যবসায়ী ও আইন শৃঙ্খলা বাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ নিয়ে লেখা সচেতনতা মূলক নাটক ” জলরুপালী “।

নাটকের গায়েন চরিত্রে : ফাতেমাতুজ জোহরা ও হৃদয় কর্মকার। কোরাস : প্রান্তিক দাস, শাহরিয়ার আবির, রোহান পাটওয়ারী, মহিন উদ্দিন, হাসিবুর রহমান, সাকিবুর রহমান রাফি, জিহাদ চৌধুরী , শুভ চন্দ্র, মোঃ আল রাফি, মোঃ আফনান আলিফ, রাবেয়া আক্তার, মহিমা আক্তার, রাফিয়া আক্তার, হাজেরা আক্তার।

অভিনয়ে : শহীদ পাটোয়ারী, আয়শা সিদ্দিকী আভা, মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, সীমা ইসলাম, জসীম মেহেদী, আখলাকুল ইসলাম লাকু , মানিক দাস, কামরুল ইসলাম, দীপক ভট্টাচার্য, শরীফুল ইসলাম, দুলাল সরকার, নজরুল ইসলাম, প্রান্তিক দাস, শাহরিয়ার আবির, হাসিবুর রহমান,জিহাদ চৌধুরী, মোঃ আল রাফি, মোঃ আফনান আলিফ।

মিউজিক পরিকল্পনা ও নিয়ন্ত্রণে : কণ্ঠশিল্পী মৃণাল সরকার, কাজী কাবীসা, জান্নাত, কানিজ ফাতেমা, সানজিদা আলম সান্জু, বীরেন সাহা, তবলা শিল্পী খোকন দাস ও শুভ। মঞ্চ ব্যবস্থাপক : হানিফ পাটোয়ারী, জয়রাম রায়, মোবারক হোসেন শিকদার, ফয়সাল ফরাজী, সাবিত্রী রানী ঘোষ,অ্যাডভোকেট ইয়াসিন ইকরাম চৌধুরী, শাওন পাটওয়ারী ও এস এম সোহেল।

মঞ্চ পরিকল্পনা : মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী ও মানিক দাস, আলো পরিকল্পনা ও নিয়ন্ত্রণ : গোবিন্দ মন্ডল (অতিথি) মামুন হোসেন।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

You might like