
সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে চোরাই সন্দেহে একটি মহিষ ও তিন-টি গরুসহ একজনকে আটক করেছে স্থানীয়রা। এ ঘটনায় আটক কৃত ব্যক্তিকে তাড়াশ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে তাড়াশ থানা পুলিশ জানান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে অজ্ঞাত একটি চোর চক্র গরু ও মহিষ চুরি করে তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর পশ্চিমপাড়া গ্রামের বাবলু কসাইয়ের বাড়িতে নিয়ে আসে। সেখানে গরু-মহিষ নামানোর সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা এর বিষয়ে জানতে চান। এ সময় চক্রের সদস্যরা দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা মথুরাপুর বাজার এলাকায় বাবলু কসাইয়ের ছেলে হাবিল (৩৫) কে আটক করে পুলিশকে খবর দেন। এ সময় চোরাই সন্দেহে একটি মহিষ ও তিন-টি গরু আটক করা হয়।
আটক করা বাবলু কসাই (৩৫) তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আলতাফ ব্যাপারীর ছেলে বলে জানা গেছে। এদিকে, নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে গরুর মালিকরা এসে আটক করা গরুগুলো শনাক্ত করেন ।
তাড়াশ থানা পুলিশ জানিয়েছে, আটক মহিষ ও গরুর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
প্রকাশিত : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬








