
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে ৩১ আগস্ট আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শাখায় অংশ গ্রহণ কারী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শাখার অংশ গ্রহণ কারী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কারের মধ্যে ছিলো স্কুল ড্রেস, জুতা এবং একটি স্কুল ব্যাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পত্নী ফেরদৌসী মহিত।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান এবং উপজেলা বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোমেনুর রহমান তালুকদার মীম।
এছাড়াও অনুষ্ঠানে সান্তাহার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল হান্নান, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিশুদের পুরষ্কার বিতরণ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, আজকের শিশুরা আগামাী দিনের ভবিষ্যৎ।
শিশুদের প্রতি আমাদের যত্নবান হতে হবে। লেখা পড়ার পাশা পাশি শিশুদের সংস্কৃতি চর্চায় উৎসাহ যোগাতে আমার পক্ষ থেকে সামান্য উপহার মাত্র।
প্রকাশিত : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬








