চাঁদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিজানুর রহমান রানা :
চাঁদপুরের কচুয়া উপজেলায় ২০ পিচ ইয়াবাসহ রুবেল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১১ অক্টোবর (সোমবার) উপজেলার কড়ইয়া ইউনিয়নের কালোচোঁ এলাকায় অভিযান পরিচালনা করে মো. রুবেল (৩২) নামের ওই যুবককে গ্রেফতার করে।

আটক রুবেল পূর্ব কালোচোঁ গ্রামের মৃত শাহ জালালের সন্তান।

কচুয়া উপজেলার মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। কচুয়া থানার সাব ইন্সপেক্টর (এসআই) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযানের নেতৃত্ব দেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like