
একটি হারানো সন্ধ্যায়
আমি দাঁড়িয়ে আছি সুন্দর ছায়ায়,
যেথা আমায় কাছে টানে,
যা আছে আমার মনে।
একটি হারানো সন্ধ্যায়
পাশে আমার কে দাঁড়ায়,
রূপের খোঁজে আমি ছুটি,
একলা আমি একলা ছুটি।

একটি হারানো সন্ধ্যায়,
একা একা আমায় ভাবায়,
শব্দহীন নীরব সময়,
ভাবনা শুধু আমায় তাড়ায়।
একটি হারানো সন্ধ্যায়,
সুন্দর রূপ ডাকে আমায়,
ধরেছি আমি মনের কোণে,
আমি জানি আর আমার মন জানে।
একটি হারানো সন্ধ্যায়,
প্রভুকে খুঁজি ডাকেন আমায়,
রয়েছেন সদা প্রভু তিনি,
আমায় প্রভু জানেন, আমি প্রভুকে জানি।










