

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি :
ভোলা-৪ (চরফ্যাশন -মনপুরা) সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি কে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৪টায় উপজেলা হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা আ’লীগ এই গণসংবর্ধণা অনুষ্ঠিত হয়।
মনপুরা উপজেলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা ও সুউচ্চ বেড়ীবাঁধ নির্মাণের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১ হাজার ১৫ কোটি টাকা অনুমোদন হওয়া উপজেলা আ’লীগ এ সংবর্ধনার আয়োজন করেন।
মনপুরা উপজেলায় আ’লীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য মমতাজ বেগম এমপি।
উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়ার সঞ্চালনায় স্বাগতম বক্তব্য রাখেন হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার।

এছাড়া উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা, অফিসার ইনচার্জ সাইদ আহমেদ,মনপুরা সরকারি কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম মাতাব্বর,উপজেলা আ’লীগ সিনিয়র সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বীপক, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল, যুগ্ম সাধারণ মোশারেফ হোসেন মনজু ফরাজী,যুবলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আহমদ,১নং মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর,সাধারণ সম্পাদক সুমন ফরাজি প্রমূখ।
উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সরকারি দপ্তরের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেই সাথে মনপুরা ৪টি ইউনিয়ন থেকে হাজার হাজার জনতা এই গণসংবর্ধনা অনুষ্ঠানে মিছিলে মিছিলে যোগদান করেন।










