রাত পোহালেই বিএমএসএফ শিবচর শাখার ভোট

রোমান শিকদার স্টাফ রিপোর্টার মাদারীপুর

রাত পোহালেই আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শিবচর উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন। ভোটগ্রহণ হবে আগামীকাল বৃহস্পতিবার। উপজেলার সর্বত্র আলোচনা চলছে এ নির্বাচনকে ঘিরে। সবার দৃষ্টি এ নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন ঘিরে এরইমধ্যে ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ডে রঙ্গিন শিবচর বাজার। এবার ৪ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১ টা ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকেলে ১টা পর্যন্ত। এরইমধ্যে নির্বাচন ঘিরে শেষ সময়ের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।

বিএমএসএফ-এর শিবচর নির্বাচনে চারটি ঘোষিত পরিষদ এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এদিকে ভোট ঘিরে শিবচরে উৎসবের আমেজ বিরাজ করছে। যোগ্য প্রার্থীরাই নেতৃত্বে আসবে, ভোটাররা এমনটিই মনে করছেন।

দৈনিক বর্তমান কথার শিবচর উপজেলা প্রতিনিধি ও ভোটার রাহাত হোসেন বলেন, আমি তাকে পছন্দ করবো যাকে সংগঠনের জন্য ইতিবাচক হিসেবে ভাবছি। এখানে ব্যক্তিগত কোনো ইস্যু নেই। আমার অপছন্দের মানুষ যোগ্য হলে আমি তাকেই বৃহৎ স্বার্থে ভোট দেবো। চিন্তাশীল, মেধাবী ও সৃষ্টিশীল নেতৃত্ব নির্বাচিত করা উচিত সদস্যদের।

নির্বাচনে মোট ভোটার ৫৬ জন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট চলাকালে প্রেস ক্লাব চত্বরে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি, ভোটকেন্দ্রে মোবাইল ফোন না আনা, পরিচয়পত্র ও এনআইডি সঙ্গে আনাসহ ১৬টি আচরণবিধি দিয়েছে কমিটি।

You might like