এশিয়া মানবাধিকার সংস্থার হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নাহিদুল খান সাহেল

নিজস্ব প্রতিবেদক :

এশিয়া মানবাধিকার সংস্থার হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদুল খান সাহেল।

এশিয়া মানবাধিকার সংস্থা আয়োজিত ৩১ মার্চ জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার বিষয়ক সেমিনার ও গুণীজন সংবর্ধনায় সমাজসেবায় হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদুল খান সাহেল।

তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব এম. কাদির নোমান।

সম্মাননা তুলে দেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী।

You might like