রূপগঞ্জে লিলি ক্যামিকেল কোং এ অগ্নিদগ্ধ ৯ শ্রমিকের মাঝে ৪জনের মৃত্যু, কারখানা মালিকসহ ৫ জনের নামে মামলা

মো. সোহেল কিরণ, নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুতা তৈরির কারখানা লিলি ক্যামিকেল কোং এ অগ্নিকান্ডে দগ্ধ ৯ শ্রমিকের মাঝে ৪জনের মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার রাতে রূপগঞ্জ থানায় মামলা করেছে ক্ষতিগ্রস্ত এক পরিবার।

আসামীরা হলো, কারখানার মালিক একে এম সেলিম, ম্যানেজার আব্দুল বাতেন, ইলেকট্রিশিয়ান রফিকুল ইসলাম, কাস্টমস কর্মকর্তা সাবরুল ইসলাম, সুপারভাইজার কাউসার হাবিব।

প্রত্যেক্ষদর্শী ও কারখানা শ্রমীকরা অভিযোগ করে বলেন, ২৯ মার্চ রাত সোয়া দশটার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার জুতার আঠা তৈরির কারখানা লিলি ক্যামিকেল কোং এ বিকট শব্দে আগুন ধরে যায়। এসময় কারখানায় উচ্চমান দাহ্য পদার্থ থাকায় তাৎক্ষণিকভাবে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। কারখানায় কর্মরত শ্রমিকরা আটকা পড়ে আগুনে ৯ শ্রমিক গুরুত্বর দ্বগ্ধ হয়।

পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে আকুল ও মুজাহিদ পরে সজীব ও বাইজিদ মৃত্যু বরণ করে। কারখানায় অগ্নিনিবারক ব্যবস্থা ছিলনা এবং কারখানা থেকে বের হওয়ার পথে উচ্চমান দাহ্য পদার্থ থাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার সহ স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

You might like