

রোমান শিকদার স্টাফ রিপোর্টার (মাদারীপুর) :
মাদারীপুর জেলার শিবচরে ১ কেজি গাঁজাসহ আব্দুল আলী উকিল (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যপারে শিবচর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া নয়টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মির্জারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল আলী উকিল মির্জারচর এলাকার মৃত মোহাম্মদ উকিল এর ছেলে।
শিবচর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে শিবচর থানার উপ-পরিদর্শক বরুণ হীরা এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মির্জারচর এলাকার একটি চায়ের দোকানের পাশ থেকে গাঁজাসহ আব্দুল আলী উকিলকে গ্রেফতার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান,’গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে এক কেজি পরিমান উদ্ধার করা হয়েছে। তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।’










