গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

সংবাদদাতা, আদমদিঘী : আপডেট: ০৭ এপ্রিল ২০২২ ১৩:৩২:০০

বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আপন দুই ভাই দুলু ফকির ও হান্নান ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) আদমদীঘির কোমারপুর শিয়ালগাড়ী পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুলু ফকির ও হান্নান ফকির উপজেলার কোমারপুর শিয়ালগাড়ী গ্রামের সামছুল ফকিরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘির কোমারপুর শিয়ালগাড়ী পাড়ার জনৈক কৃষক গত ১৭ মার্চ বেলা ১০ টার দিকে জমি চাষ করার জন্য পাওয়ার টিলার নিয়ে মাঠে যান। এ সুযোগে কৃষকের বাড়ির গোয়াল ঘরে লুকিয়ে থাকা দুলু ফকির কৃষকের স্ত্রীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে বললে গৃহবধূর স্বামীকে মেরে ফেলারও হুমকি দেন দুলু। কিছুক্ষণ পরেই ধর্ষকের আপন ভাই হান্নান ফকির গৃহবধূকে সংসার ভেঙে দেয়ার হুমকি দিয়ে আবার ধর্ষণ করেন।

সবশেষ গত বুধবার (৬ এপ্রিল) রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দুলু ও হান্নানকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন মামলা দায়ের ও ধর্ষকদের গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন।

You might like