

অশোক কুমার রায় :
আমার একাকীত্ব আমার বড় কস্ট
একাকীত্বের যন্ত্রণায় অসহায় বোধ করি
জাগ্রত করে নিজের অক্ষমতা
যন্ত্রণায় হৃদয় ব্যথাতুর
বেদনায় জর্জরিত মন

নিসঙ্গতা কুরে কুরে খাচ্ছে
দিনের পর দিন
মেকি ভাললাগা আর ভালবাসা নিয়ে
চলছে এ জীবন
তোমার আর আমার সর্ম্পক
দূর হতে হতে অসীম দূরত্বে চলে যাচ্ছে
নির্বিকার আমি দূরত্ব গোছাতে পারছিনা
ব্যর্থতার গ্লানি নিয়ে মুখ চেপে বসে রয়েছি
ক্ষমাও তুমি করছ না!
আমার মাঝে আমি আর নেই
অভিমান আজ মানে ভরপুর
যা নিসঙ্গ করে তুলছে আমায়
এ একাকীত্ব সহা বড় দায়!
চারদিকে মেকী সব বন্ধুত্ব
সবই প্রয়োজনে কাছে আসা
স্বাথের কাছে সবই বিক্রি
তাইতো দিন শেষে
নিজের কাছে কিজের ফিরে আসা।।










