দোহারে মোবাইল কোর্টে ৯ জনকে জরিমানা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :

দোহার উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত ৯টি মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে দোহারের নারিশা ইউনিয়নের মেঘুলা বাজারে দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অমান্য করায় ৯ টি মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানকালে দোহার থানা পুলিশ সহযোগিতা করেন। দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সড়কে যানজট নিরসনে দোহার উপজেলায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখবে।

You might like