
রাকিবুল হাছান, মনপুরা প্রতিনিধি :
ভোলার মনপুরা অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ রুবেল ও রাসেল নামে ২ মাদক কারবারীকে আটক করেছে মনপুরা থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড় ৫ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের মজনু মেম্বার এর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে আটক করে পুলিশ।
গাঁজা সহ আটকৃতরা হলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবুর ছেলে রুবেল (২৬) ও অপর সঙ্গী উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফজুদ্দিন গ্রামের বাসিন্দা মানিক মীরের ছেলে রাসল (২৭)।
পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে মনপুরায় দুই কেজি গাঁজার চালান নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আকতার রেবুর ছেলে রুবেল ও অপর সঙ্গী রাসেল আসছেন এমন খবরে পুলিশের একটি টিম রাস্তায় ওৎ পেঁতে থাকেন। পরে বিকেল সাড়ে ৫ টায় ভাইস চেয়ারম্যান এর ছেলে রুবেল ও সঙ্গী রাসেল হুন্ডাযোগে উপজেলার হাজীরহাট ইউনিয়নের মজনু মেম্বার এর বাড়ির সামনে আসলে পুলিশ গতিরোধ করে তল্লাশী চালিয় ২ কেজি গাঁজা সহ দুইজনক আটক করে থানায় নিয়ে আসেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান,গোপন সংবাদ এর ভিত্তি অভিযান চালিয়ে ২কেজি গাঁজা সহ রুবেল ও রাসেল কে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মনপুরা বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।










