হে ঈশ্বর : ক্ষুদীরাম দাস

হে ঈশ^র, তোমার নামটি এতো মধুর
হৃদয়ে আঁকি ছবি;
সুখের নিবাস, প্রশান্তির স্থান,
রক্ষাকর্তা, তুমিই তো সবই।

তোমাকে ভাবি সর্বক্ষণ প্রভু
জপি আপন মনে,
চিরদিন রাখিবো ধরে
সুসম্পর্ক তোমার সনে।

চির দুঃখী তারা সদা
তোমায় করে অবহেলা;
পাপের মাঝে হারিয়ে যায়
দুঃখ সারা বেলা।

জীবনের সবই তোমাকে দিলাম
রাখি না কিছু বাকি;
এ জগতে যতদিন বাঁচি
তোমায় দেবো না ফাঁকি।

You might like