

রাকিবুল হাছান, মনপুরা সংবাদদাতা :
ভোলার মনপুরা বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১এপ্রিল) সন্ধ্যায় ৫ টায় উপজেলা ফকিরহাট ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের তালিকা নাহ লাগানো, দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ ক্রেতাদেরকে জিম্মি করে বেশী টাকা আদায় করছেন অসাধু ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা চাল ও পেঁয়াজ থেকে শুরু করে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়ে বেশী মূল্যে বিক্রি করছেন। এতে সাধারন ক্রেতাগন প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।

এমন সংবাদ পেয়ে বাজার মনিটরিং মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা মোতাবেক অভিযান চালিয়ে হাজির হাট ইউনিয়নের ফকিরহাট বাজার মুুদি ব্যবসায়ী সত্যবাণ বায় কে ১হাজার,শাহাবুদ্দীন হাং কে ১হাজার টাকা জরিমানা ও সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই সময় আরো উপস্থিত ছিলেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা মাতাহাব উদ্দিন ভূইয়া,পরিসংখ্যান কর্মকর্তা পংকজ শাহ সহ অন্য কর্মকর্তা ও বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










