চেয়ারম্যান ও ইউএনওর সহযোগিতায় মেডিক্যালে ভর্তির ব্যবস্থা হলেও দুশ্চিন্তায় সাবনুরের পরিবার

স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠির উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনওর সহযোগিতায় আপাতত মেডিক্যাল কলেজে ভর্তির প্রাথমিক সুযোগ হচ্ছে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী মোসা. সাবনুরের।

মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক ব্যাক্তিগতভাবে নগদ ২৫ হাজার টাকা এবং প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারেফ হোসেন ২৫ হাজার টাকা শাবনুরের হাতে তুলে দেন।

স্বরূপকাঠি উপজেলার দক্ষিণ কামারকাঠি গ্রামের দিনমজুর বাবুল মোল্লার মেয়ে জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে এমন সংবাদ প্রকাশের পরে এলাকায় সারা পড়ে যায়। তবে দরিদ্র পরিবারের পক্ষে মেয়েকে ডাক্তারী পড়ানোর সামর্থ না থাকার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার প্রাথমিকভাবে সাবনুরকে ভর্তির সুযোগ করে দেয়ার জন্য ওই টাকা প্রদান করেন। কিন্তু মেডিক্যাল কলেজে পড়া লেখার অনেক খরচের চিন্তা করে শাবনুরের পরিবারের দুশ্চিন্তা এখনও কাটেনি। সাবনুরের বাবা বাবুল মোল্লা বলেন, শিক্ষক,প্রতিবেশীসহ সকলের সহযোগিতায় সাবনুর এ পর্যন্ত আসতে পেরেছে। তার জন্ম কেন আমার মত অভাবীর সংসারে হলো ওর মত রতœকে সঠিক স্থানে নিয়ে যাওয়ার সামর্থতো আমার নেই। মেডিক্যাল কলেজে পড়ানোর সামর্থ অমার মতো দিনমজুরের পক্ষে সম্ভব হবে কিনা জানি না। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারেফ হোসেন বলেন, আর্থিক অভাবের কারনে সে ভর্তি হতে পারবেনা এমনটা হওয়া দুঃখজনক। এই মুহুর্তে সাবনুরের ভর্তি হওয়ার ক্ষেত্রে যেটুকু খরচ তা উপজেলা প্রশাসন বহন করবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক বলেন লেখাপড়ার প্রতি তার যথেষ্ট ইচ্ছা ছিল। এজন্য সে ভাল কিছু করতে পেরেছে। মেডিক্যাল কলেজে ভর্তিতে ব্যাক্তিগতভাবে সাবনুরকে নগদ ২৫ হাজার টাকা দিয়েছেন এবং ডাক্তারী পড়ার সব ধরণের সহযোগিতা করার আশ^াস দিয়েছেন চেয়ারম্যান ।

You might like