

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহার উপজেলার কাঠালীঘাটা গ্রামে মাহে রমজান উপলক্ষে বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ইফতারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এ ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী হিসেবে ছিল- ডাল, চিনি, চিড়া, ছোলা, খেজুর, তেল, পেঁয়াজ ও আলু।

বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মো. রোমান মিয়া বলেন, আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সামাজিক কর্মসূচি ও দরিদ্রদের মাঝে আমরা প্রতিবছর ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। আমাদের এই ইফতার সামগ্রী ও সকল সহায়তা দরিদ্রদের জন্য অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, মো. শহিদুল ইসলাম শহিদ, মো. আইয়ুব বাওয়ালী, ইসমাঈল মাদবর প্রমুখ।










