পুংকাব্য : যুবক অনার্য

১।।
পুরুষ
খারাপ না হলেও
অন্তত বিপজ্জনক

২।।
পুরুষ
গাঙ দেখলেই কুমির হতে চায়

৩।।
পুরুষ
চোখে এক নারী
বুকে অন্য নারী

৪।।
পুরুষ
নিজেও ছলনা করে
অথচ নারীকে বলে- ছলনাময়ী

৫।।
পুরুষ
এক হাতে গীতা
অন্য হাতে সীতাকে নিক্ষেপ করে আগুনে

৬।।
পুরুষ
সুযোগের অভাবে একগামি
সুযোগ পেলেই বহুগামি
সুযোগ না পেলেও বহুগামি
মনে মনে

৭।।
পুরুষ
মাতৃদুগ্ধ পান করেও মাতৃহন্তারক

৮।।
পুরুষ
যুদ্ধের স্রষ্টা
যুদ্ধের বিরুদ্ধে মহানায়ক

৯।।
মাতৃগর্ভে জন্ম নিয়ে
সেই মা-কে তুলেই গালি দেয়-” তোর মায়রে…”

১০।।
পুরুষ
নপুংসক হলেও
গণিকালয়ই তার প্রধান তীর্থমন্দির

You might like