

রাকিবুল হাছান, মনপুরা(ভোলা) প্রতিনিধি।
ভোলার মনপুরায় ডিলিং লাইসেন্স ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও প্রসাধনী বিক্রির দায়ে ৭ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা বাংলাবাজার এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।
এসময় ডিলিং লাইসেন্স না থাকায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর অধীনে ১০,০০০ টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়।এবং মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।
বুধবার(১৩ এপ্রিল) দুপুর দেড় টায় উপজেলা বাংলাবাজার এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে বাংলা বাজারের ডিলিং লাইসেন্স না থাকায় ব্যবসায়ী সাঈদকে পাঁচ হাজার টাকা, আবুল কাশেমকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এবং মূল্য তালিকা প্রদর্শন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে মোঃ ফারুক কে দুই হাজার টাকা, শহিদ কে দুই হাজার টাকা, রায়হান কে এক হাজার টাকা, রাকিবকে পাঁচ শত টাকা, আঃ হককে পাঁচশত টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, ৩নং উত্তর সাকুচিয়া ইউপি সদস্য মোঃসোহেল বাজার কমিটির সদস্য ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।










