

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) সংবাদদাতা :
করোনা মহামারির কারণে গত দুই বছর উৎসব আমেজে বাংলা বর্ষবরণ উদযাপন সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আসায় পহেলা বৈশাখে বর্ণিল আয়োজন করেন মনপুরা উপজেলায় প্রশাসন।

“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ,সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”এই প্রতিপাদ্য করে মনপুরা উপজেলা প্রশাসন নানা কর্মসূচীর মাধ্যমে বাঙালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ-১৪২৯ বর্ষবরণ উদযাপন করেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে প্রশাসনের আয়োজনে নেয়া হয় ব্যাপক কর্মসূচী। দিনটিকি বরণ করে নিতে সকালে অফিসার্স ক্লাবে প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা,মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ, বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাতাব উদ্দিন ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন, নববর্ষ কোনো ধর্ম- বর্নের উৎসব নয়, বাঙালির প্রাণের উৎসব। নতুন বছর সবার ভালো কাটুক। এই কামনা করি।










