

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপোন্ডেন্ট :
ঢাকার ৫ স্টেশনে মিলবে অগ্রিম টিকিট।

অগ্রিম টিকিট বিক্রি ও ব্যবস্থাপনার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ কমাতে ঢাকা শহরের পাঁচটি কেন্দ্র থেকে টিকিট বিক্রি করা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘কমলাপুরে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেন, ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে।
এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেন, পুরান ঢাকার ফুলবাড়িয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে।’










