

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ চত্ত্বরে বোদা উপজেলা প্রশাসন এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম। তাঁর সফর সঙ্গি ছিলেন এডিএম জয়শ্রী রানী রায়।
এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন অর রশিদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মো. খাদিমুল ইসলাম, উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যাবৃন্দ
ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল সহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গনমাধ্যমকর্মী সহ শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।










