স্বরূপকাঠিতে ৬ দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি,
স্বরূপকাঠিতে ওজন কম দেওয়ার অপরাধে ৬ দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার উপজেলার জগৎপট্টি বন্দরে ওই অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস পালের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় বরিশালের বিএসটিআই এর পরিদর্শক মোহসীন রব্বানী তার সাথে ছিলেন।

৩ টি মিষ্টির দোকান, ২ টি মুদি দোকান ও ১ টি ফলের দোকানীকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর আওতায় ওই জরিমানা করা হয়।

 এমআরআর/মোঃ মাসুদুল আলম অপু

You might like