মাংসপুতুল

যুবক অনার্য :

“ফিনেগান্স ওয়েক” প্রকাশের পর
জেমস জয়েস জানতে চাইলেন- কতো কপি
সেল হলো?
উত্তর : দুই এক কপি।
জয়েস বোল্লেন : এদেশের লোক কি এতোটাই মুর্খ যে, আমি কী লিখলাম তা বুঝতেই পারলো না!

আসলে পাঠকের রুচি চিরদিন ধরেই খুব
আলাদা রকমের নয়,
যে- কারণে অমুক জনপ্রিয় গদাধর,তমুক মলাধর যিনি বইমেলায় অটোগ্রাফ দিয়ে কামিয়ে নিচ্ছেন মুদ্রা কোটি কোটি -এসকল ধরাধরদের বই কিনে পয়সা খসালে পাঠকের সর্বাংগে সুখ যেনো কানামাছি খেলে!
পাঠকের দিকে তাকিয়ে থাকে
আখতারুজ্জামান
কমলকুমার
অমিয়ভূষন…
করুণা করেও সেদিকপানে পাঠক তাকাতে নারাজ!

হে পাঠক,যে খেলা খেলতে হয় মাংসের সাথে
কষ্ট করে কামাই করা টাকা দিয়ে সে খেলা
খেলছো তুমি পুতুলের সাথে!

You might like