

ভোলা সংবাদদাতা :
ভোলার তজুমদ্দিনে নবগঠিত কৃষকদলের উপজেলা কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।

বুধবার বিকাল ৫ ঘটিকার সময় তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলহাজ¦ এ কে এম, মহিবুল্লাহ নাগরের বাসভবনে পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।
কৃষকদলের সভাপতি মোঃ ইউনুছ রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করে কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীরবিক্রম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মহিবুল্লাহ নাগর, সম্পাদক মোঃ জাকির হোসেন, জেলা কৃষকদলের সম্পাদক আবুল হাসনাত তসলিম, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. ইউসুফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আলমগীর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি এ কে এম মহিউদ্দিন জুলফিকার।

অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা কৃষকদলের ৫১ সদস্য ছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।










