

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহার উপজেলার লটাখোলা পালবাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আতর আলী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মৃত আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা এগারোটার দিকে মুদি দোকানদার আতর আলী দোকান থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলো। এমন সময় একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে আতর আলীকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পথচারিরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে এঘটনায় আহত মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে বলে জানা যায়।
এদিকে আতর আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার এলাকাবাসি হাসপাতালে ছুটে আসে। খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।










