সোহেল রানা টিপুর নির্দেশনায় পবন পাঁচবাড়িয়া পূর্বপাড়ায় ইফতার মাহফিল

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় যুব সমাজ গড়ার লক্ষ্যে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করেছেন এলাকার যুব সমাজ।

উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কালুখালী উপজেলা মৃগী ইউনিয়ন রাজবাড়ী জেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হাসান নাহিদ এর উদ্যোগে শনিবার (২৩ এপ্রিল) পবন পাঁচ বাড়িয়া পূর্ব পাড়া নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ সামিউল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে আগে ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হাসান নাহিদ বলেন এলাকার মানুষের সুস্থ্য তা এবং পরিবার, আত্মীয়-স্বজন, ও এলাকার যে সকল মুরব্বিগন মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৃগী ইউনিয়ন,বালিয়াকান্দি ও নারুয়া ইউনিয়নের যুব সমাজ।

You might like