বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপোন্ডেন্ট :

বিজয়নগরে হোটেল ৭১ এ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ এপ্রিল ২০২২, সোমবার, বঙ্গবন্ধুর ইসলামী চেতনা এবং আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন’ র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট নূরুল ইসলাম ঠান্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট ড: মশিউর মালেক।

আলোচনা করেন বাংলা একাডেমির সচিব আবুল হাসনাত লোকমান, অধ্যাপক মাহবুবুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কণিকা, সাংগঠনিক সম্পাদক বাসেত সিমন, প্রচার সম্পাদক শাকিল খান, যুব ও ক্রিড়া সম্পাদক টিপু সুলতান, কেন্দ্রীয় সদস্য এবং ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম ভারত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন মুন্নাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ভারত কমিটির পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. একে আব্দুল মোমেন’র হাতে ক্রেস্ট তুলে দেন ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম, সহ সভাপতি সাংবাদিক আনোয়ারুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন মুন্না।

এছাড়াও অনুষ্ঠানে ভারত কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের লোগো খচিত মাস্ক বিতরণ করা হয়।

You might like