

নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিতলগঞ্জ, হারিন্দা, মধুখালী, গুতিয়াবো ও ব্রাহ্মনখালী সহ ৫ গ্রামের স্বেচ্চাসেবী তরুণদের সমন্বয়ে “পিতলগঞ্জ লিল্লাহ ফান্ড” এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় “পিতলগঞ্জ মানবকল্যাণ লিল্লাহ ফান্ড” নামে স্বপ্নবাজ ওই তরুণদের উদ্যোগে স্থানীয় ৩ শতাধিক হতদরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এতে সমাজসেবক আমিনুল হক ভুঁইয়া ঝিনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, এক্সিম ব্যাংকের শাখা ব্যবস্থাপক ড. মোঃ আনোয়ার হোসেন, পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল বাশার আশেকী, মাওলানা মোকসেদুর রহমান, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহবুব আলম প্রিয়, সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক রাসেল মোল্লাহ, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল ভুইয়া, আওয়ামী মহিলালীগ নেত্রী নিগার সুলতানা রোজিনা প্রমুখ।










