ঈদ এসেছে

জিএম মুছা :

ঈদের খুশি বান ডেকেছে
আয়রে ছুটে আয়
ঈদের খুশির বাঁধ ভেঙেছে
আয়রে তোরা আয়#

আয়রে খোকা আয়রে খুকু
আয়রে সবাই আয়
ঈদের খুশির চাঁদ 🌙 উঠেছে
দেখবি যদি আয়#

চাঁদকে 🌒 নিয়ে করে খেলা
আকাশ জুড়ে তারার মেলা
মনের আঁধার ঘুচবে কালো
দল বেঁধে সব আয়রে আয়#

রোজার শেষে বাঁকা 🌙 চাঁদ
উঠলো হেসে ওই যে দেখ
যায় ভেসে সে নীল আকাশে
তোরা সব দেখবি যদি আয়#

ঈদের খুশির ধুম পড়েছে
নাইরে কারোর চোখে ঘুম
খুশির দোলায় দোলে সবাই
এসেছে আজ ঈদ এসেছে#

You might like