
যুবক অনার্য :
তবে কেনো এসেছিলি
এভাবে কাঁদালি হে দরোজাবাসিনী।
ভূমন্ডলে অক্ষাংশ দ্রাঘিমা মেপে
যে ছক নির্মিত হলো
প্রেমের -ভালবাসাময়

হায় দরোজামুখী
তুই কেনো পরবাসে
দুঃস্বপ্নের সড়কদ্বীপে
ভরদিন বিমূর্ত কলেবরে
এতকাল আমাকে শুনালি বিজনকল্পনাভোরআঁকাবাঁকা!
বৈতরণী পার হলে মাঝিকে ভুলে যাওয়া মানুষের জেনেটিক রঙ
এ রঙ এক অফুরন্ত জেনেটিক্স -জেনে তবু তুই মানুষকে পার করে দিলি কাঁটাতার পার করে দিয়ে
এসব বুঝবে কে বল!
আজকাল ,না,
শুধু নয় আজকাল,
আমাকে চিরিদিন খোকা ভেবে
মানুষেরা ললিপপ ধরিয়ে দিয়ে
কী যে সুখ পেলো!
মানুষেরা পারলো না বুঝতেই-
যে- দরজাবাসিনীর দরোজায়
মানুষেরা বসে থাকে ভিখিরির মতো
আমি সেই চিরদিনি দরোজাবাসিনীর কানাইকৃষ্ণশ্যাম হয়ে
বাজিয়ে চলেছি বাঁশি
প্রকাশ্যে আড়ালকে
আড়াল করে রেখে!










