দোহার পৌরসভার চর জয়পাড়ায় ভিজিএফ’র চাল বিতরণ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

ঢাকার দোহার উপজেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ১ লা মে (রোববার) বিকেলে দোহার পৌরসভার ২নং ওয়ার্ডের টানাব্রিজ (চিতাঘাটা) এলাকায় পৌর প্রশাসক মো. আজাদ হোসেন খানের উপস্থিতিতে প্রায় পাচ শতাধিক নিন্ম আয়ের পরিবারের মাঝে ভিজিএফ এর আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল তুলে দেন।

‌চাল বিতরণ শেষে পৌর প্রশাসক মো. আজাদ হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি দেশের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। তিনি শুধু আওয়ামীলীগের জন্য কাজ করেন না সর্বস্তরের মানুষের কণ্যাণে তিনি কাজ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দোহার পৌর ২ নং ওযার্ড কাউন্সিলর মোঃ আলমাছ উদ্দীন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ খালেদা বেগম সহ আরো অনেকে।

You might like