

জিএম মুছা :
সন্ধ্যা হলে, ক্লান্ত পাখিরা,
দলবেঁধে ,ঝাকে ঝাকে,
নীড়ে ফেরে প্রতিদিন।
অতিথি পাখিরা যেমন
শীত এলেই দলবেঁধে আসে,
দূর প্রবাসে আমাদের দেশে।
আবার ফিরে যায় নিজ ভূমে শীতের শেষে।
ক্লান্ত পথিক এক সময় ফেরে তার নিজের ঘরে।
মুসাফির ,পরিব্রাজক, পর্যটক
ফিরে যায় কর্ম শেষে মাতৃভূমি,
নিজ নিজ দেশে।
ঈদ পরব এলে কর্মজীবী, চাকরিজীবী,ছুটে চলে মাতৃভূমি আকর্ষনে, স্বজনের টানে ছুটে চলে নিজ নিজ আবেশে।
ভীড় করে বাস,ট্টাম, লরি, ইষ্টিমার
লঞ্চঘাটে।
আমি যেন এক পথ ভোলা ক্লান্ত পথিক, ঐসব ঘরমুখো মানুষের ভিড়ে সারাক্ষণ খুঁজে ফিরি,
হারিয়ে ফেলা আপনজনের ঠিকানা।
আজও তাই মাতৃভূমি ফেরার কোনো তাড়া নেই।
স্বজনের টানে, আপনজনের কাছে নাড়ির টানে, অতিথি পাখির মতো নিজের জন্মভূমির মাঝে।








