

রাকিবুল হাসান, মনপুরা সংবাদদাতা :
ভোলা জেলার মুল ভুখ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিচ্ছিন্ন চর কলাতলীকে নতুন ৫নং কলাতলী ইউনিয়ন গেজেট প্রকাশ হওয়ায় এমপি জ্যাকবকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল। ১নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন হাওলাদারের নের্তৃত্বে হাজার হাজার মানুষের সরব উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকাল ৪টায় নবগঠিত ৫নং কলাতলী ইউনিয়নের কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলটি আবাসন বাজার হয়ে মনির বাজারে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন ১নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া। সভায় বক্তব্য রাখেন ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি ও হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা আওয়ামীগীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক মোঃ ছিদ্দিকুর রহমান প্রমুখ।
আনন্দ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কবির হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, ঢাকা মহানগন দক্ষিন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফারেজ সামী, উপজেলা যুবলীগ সহসভাপতি মোঃ সাহাবউদ্দিন,স্বেচ্ছাসেবকলীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ নোমান ফরাজী, হাজির হাট ইউনিয়ন যুবলীগ আহবায়ক মোঃ ইলিয়াছ চৌধুরীসহ উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। উল্লেখ্য মনপুরা উপজেলায় এখন সর্বমোট ৫টি ইউনিয়ন ।










