
ক্ষুদীরাম দাস :
যে কোনো মূল্যে রাক্ষসটাকে খাবার দিতে হতো
আমি নারী! অসহায় ছিলাম নিঃসঙ্গতায়
হিং¯্র থাবায় কোণঠাসা জীবনের যাতনায়
জ¦লছি তো জ¦লছি;
বাঁচার কোনো উপায় ছিলো না,
জানি, বিচারের দাবি নিস্ফল
ওখানে কান্নার মূল্য ছিলো না,
বিচার মানি তো তালগাছ আমার
অথবা শিয়ালের কাছে মুরগী পালন
অথবা দুষ্টের কাছে বিচার দাবি,

এক গোয়ালের গরু! ওরা পশু! ওরা পশু!
ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে যাওয়া;
অথবা দেয়ালে পীঠ ঠেকে যাওয়া!
সুযোগকে অবহেলা করতে নেই-গুণীজনের উপদেশ!
তাই প্রাণ কেড়ে নিলাম-
খুন হওয়া তার প্রাপ্য
আমি খুনি! আমি খুনি! আমি খুনি!
আমি বৃদ্ধাঙ্গুলি দেখাই-
আর আইন বলে-কেন খুন!










