
ক্ষুদীরাম দাস :
লড়াই চলবে
মন্দের বিরুদ্ধে লড়াই চলবে
শুরু থেকেই চলছে তো চলছেই লড়াই!
মন্দের বিরুদ্ধে লড়াই চলছেই,
কেউ মরলেই সব শেষ হয় না;
নতুন ভালোর জন্ম নেয় ভালো থেকে,
ভালোর লড়াইয়ের হিং¯্রতা মন্দের বিরুদ্ধে
ভালোর আঘাতে ক্ষতবিক্ষত হবে মন্দের।

লড়াই চলবে
ঈশ^রের সত্য সৃষ্টিকে বাঁচাতে
দুষ্টতার পথ হাজারো উন্মুক্ত
সত্যের থাবাতে লÐভÐ সব মিথ্যেরা।
মন্দের আক্রমণাত্মক হিং¯্রতা
সত্যের কাছে পরাজিত;
নিখুঁত মন্দের নিখুঁত দয়ায়
লোভী মানুষগুলো হারায়;
সত্যের লড়াই বাঁচায়, বাঁচাবে।
সত্য তুমি থেমো না কোনোদিন
মন্দ মাথা তুলে দাঁড়াবে
রাজার আসন দখলে নেবে মন্দ;
বাঁচাও সত্য, সত্যে বাঁচো;
লড়াই চালাও, লড়াই চলবে
জেগে উঠো, আর ঘুমিও না
এ লড়াই চলবে
এ লড়াই থামকে সেদিন
যেদিন মন্দের মৃত্যু হয়।










