রূপগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীগামী মালবাহী ট্রাকের (ঢাকা-মেট্টো-ট-১১৬৯২৪) ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান আরিফ (৩৫) নামে এক মোটরসাইকেল (ঢাকা মেট্টো-হ-৬৮-৮৮১৭) আরোহী।

বৃহস্পতিবার (১৯মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ (৩৫) শেরপুর জেলার সদর উপজেলার তাতালপুর এলাকার লোকমান হোসেনের ছেলে। কাঁচপুর হাইওয়ে থানার এস আই আকরাম জানান, ট্রাক ও মোটরসাইকেলটি ঢাকা থেকে গাউছিয়া যাচ্ছিল এমন সময় মোটরসাইকেলটি তারাবো পৌরসভার সামনে পৌঁছাতেই পিছনের ট্রাকটি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকার সাথে পৃষ্ঠে যায়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। লাশের স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা আসলে মামলার ব্যবস্থা নেওয়া হবে।

You might like