

নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জে রূপগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলার মঠেরঘাট ভুমি অফিসের সামনে এ র্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আতিকুল, ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আমানউল্লাহ, কানুনগো কামরুল হাসান সহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ১৯ মে হতে ২২ মে পর্যন্ত সেবা গ্রহীতাদের ভূমিসেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ, নির্দেশনা প্রদান করা হয়।










