
যুবক অনার্য :
ধানমণ্ডি ৩২। দুইটি ছায়া দাঁড়িয়ে – মুখোমুখি।
প্রথম ছায়া:সিরাজ,আগামিকাল নারায়ণগঞ্জ
মিটিং থেকে ওরা আমাকে গ্রেফতার করবে
এবং নিয়ে যাবে কয়েদিখানায়
তুই কিন্তু কাজ থামিয়ে দিস না
তোরাই তো বাঙালির ভবিষ্যৎ
এইবেলা ওরা আমাকে হয়তো জামিনও দেবে না।

প্রথম ছায়া দ্বিতীয় ছায়ার কাছে ১৫০০ টাকা দিয়ে বোল্লো: এই টাকাগুলি দিয়ে আপাতত চালিয়ে নে।তোর ভাবিকে বোলে রেখেছি।অসুবিধা হলে
যোগাযোগ করিস।
এরপর দ্বিতীয় ছায়া বোল্লো: আর কার সংগে
দেখা করতে হবে,মুজিব ভাই?
প্রথম ছায়া সেগুনবাগিচার একটি ঠিকানা দিয়ে বোল্লো:নূরুল এসলাম
দ্বিতীয় ছায়া:নূরুল ইসলাম?
প্রথম ছায়া হ্যাঁ সুচক মাথা নাড়িয়ে গাড়িতে উঠলেন
মনটা বিষন্ন লাগছে আজ
দ্বিতীয় ছায়া চলে গেলো ইকবাল হলের দিকে।
পরদিন প্রথম ছায়া যথারীতি গ্রেফতার।
এইভাবে গ্রেফতার জেল জুলুম হুলিয়া
রাতের পর রাত
দিনের পর দিন
একদিন ৭ মার্চ সেই ছায়া এসে দাঁড়ালেন
রেসকোর্স ময়দানে।
পৃথিবীর মানচিত্রে মুদ্রিত হতে চলেছে
একটি নতুন নাম।
এইভাবে স্বাধীনতা কবিতাটি আমাদের হলো।










