

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি :
মনপুরা প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা শুমারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলার জনশুমারী ও গৃহগণনা-২০২২ উপলক্ষে স্থায়ী শুমারী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন-উপজেলা (ভারপ্রাপ্ত )নির্বাহী অফিসার আল নোমান ।উপজেলা শুমারী সমন্বয়কারী পংকজ চন্দ্র সাহা এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন,মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মেদ,মনপুরা প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন,পিআইও ইলিয়াস মিয়া ,মনপুরা হাসপাতাল প্রতিনিধি ডাক্তার নাইমুল হাসনাত,মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন,তথ্য সেবা কর্মকর্তা আফনান হক, মুক্তিযুদ্ধা কমান্ডার প্রতিনিধি,স্থানীয় ইউপি সদস্য সাংবাদিক সভাটির আয়োজন করেছেন-উপজেলা পরিসংখ্যান কার্যালয়। আগামী ১৫-২১জুন দেশব্যাপী চলবে দেশের প্রথম ডিজিটাল জনশুমারী গৃহগণনার কাজ।
সারাদেশের ন্যায় মনপুরা উপজেলা একযোগে ৪টি ইউনিয়নের নির্ভুল তথ্য প্রদানের জন্য ডিজিটাল জনশুমারী ও গৃহগণনার কাজের তথ্যের জন্য গুরত্বপূর্ণ আলোচনায় বক্তারা তুলে ধরেন।

আগামী ১৪ জুন রাত ১২ টার পর যে যেখানে অবস্থান করবে সেখান থেকেই তাদেরকে গণনায় অবস্থান ডিজিটাল ভাবে ধরা হবে।উপজেলায় ৪টি ইউনিয়নের জন্য ১৮৩ জন গণনাকারী, মনিটরিং করার জন্য ৩৩ জন সুপারভাইজার,২ জন জোনাল অফিসার ও ১ জন উপজেলা সমন্বয়কারী থাকবেন। এই ছাড়াও বিভিন্ন বিসয় নিয়ে বক্তারা আলোচনা করেন ।










