স্বরূপকাঠিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি :
স্বরূপকাঠিতে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকালে দলীয় কার্যালয়ে এসব কর্মসুচী পালিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. ফকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী অনিসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজী মো. কামাল হোসেন প্রমুখ।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে মিয়ারহাটস্থ কার্যালয় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামেনর নেতৃত্বাধীন বিএনপির অপরাংশের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

You might like