

কুয়াকাটা প্রতিনিধিঃ
কুয়াকাটায় মাছ ধরে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃৃষ্টে হয়ে আলমগীর (৪৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার(১ জুন ) দুপুর একটার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আলগমীর ওই এলাকার মৃত মন্নান মুন্সীর ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খালে মাছ ধরার জন্য জাল পেতে রেখে বাড়ি ফিরছিলেন আলমগীর। এসময় তার বাড়ির পাশের বাড়িতে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে প্রথমে পায়ে লাগলে পা পুড়ে যায়। তিনি হাত দিয়ে তার ধরলে হাতও পুড়ে যায়। দুপুরের দিকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় পরে থাকতে দেখে হাসপাতালে নিয়েন আসেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেনন।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দেখে মনে হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে হওয়ার সাথে সাথেই তার মৃত হয়েছে তাই তাঁকে কোনো চিকিৎসা দেয়া যায়নি। তার পরিবারও তাঁকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে এসেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।










